editor
প্রকাশিত: 2:26 PM, December 5, 2021
অনলাইন ডেস্ক
ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সদ্য মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’ দেখার অনুরোধ জানালেন এই নায়ক।
চ্যানেল আই-এর মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে গত মাসে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এর কয়েক দিন পর ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার অংশগ্রহণের খবরটি নিশ্চিত করে আয়োজকেরা।
শনিবার অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান বললেন, নিউইয়র্কে ‘মিশন এক্সট্রিম’ সিনেমা চলছে। সবাইকে এই সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিকজ আমি সবসময়ই চাই, যারাই চেষ্টা করেছেন বাংলাদেশের সিনেমা, বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে; আমরা সবসময় সবাইকে সাপোর্ট করি। তাদের প্রতি আমরা শুভকামনা সবসময়ই রাখি।
ঢালিউড তারকাদের ক্ষেত্রে অন্য নায়কের সিনেমার প্রচারে নামতে খুব একটা দেখা যায় না। এ কারণে শাকিবের আহ্বান তার ভক্ত ও অন্যরা বেশ ইতিবাচকভাবে নিয়েছেন। এতে এই নায়কের নায়কের প্রশংসা করছেন দর্শকরা।
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে একযোগে মুক্তি পেয়েছে শুক্রবার (৩ নভেম্বর)। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
এছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সানী সানোয়ার নিজেই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন