editor

প্রকাশিত: 6:52 PM, December 5, 2021

মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা

মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা

পুলিশ-জনতা ঐক্য হলে অপরাধ নির্মূল সম্ভব-এসএমপি কমিশনার

‘পুলিশ জনগণের বন্ধু’ -এমন মনোভাব শুধু পুলিশকে পোষন করলে সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব হবে না। জনতা যখন পুলিশকে বন্ধু ভাববে তখনই প্রকৃত বন্ধুত্ব তৈরি হবে। আর পুলিশ-জনতা ঐক্যবদ্ধ হলেই অপরাধ নির্মূল সম্ভব হবে। যে কারণে সামাজিক সচেতনতা সৃষ্টি ও অপরাধ রুখতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব অনেক বেশি।

গত শনিবার (৪ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তরে মহানগর কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ এ কথা বলেন।

পুলিশ কমিশনার আরও বলেন, সিলেটের মহানগরীর সকল পেশার প্রতিনিধিদের নিয়ে মহানগর কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। করোনা সংক্রমণ ও কিশোরগ্যাংয়ের তৎপরতা রোধ এবং মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সচেতনতার মাধ্যমে এই কমিটির সদস্যরা মানুষকে জাগিয়ে তুলতে পারেন। সমাজের সচেতন মানুষ যখন অপরাধের বিরুদ্ধে দাঁড়াবে তখন অপরাধীরা অবশ্যই সুপথে ফিরে আসতে বাধ্য হবে।

পুলিশ কমিশনার অন্তত প্রতি দু’মাস অন্তর মহানগর পুলিশিংয়ের সভা করার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে কমিটির কার্যক্রম গতিশীল হবে। মানুষও কমিউনিটি পুলিশিংয়ের সুফল পাবে।

মহানগর কমিউনটি পুলিশিংয়ের সভাপতি ডা. নাসিম আহমদের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ। এছাড়া এসএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমিন, উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ।

কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি বিধান কৃষ্ণ দাস, আল আজাদ, বীরমুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, মো. আবজাদ হোসেন আমজাদ, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মাহিউদ্দিন আহমদ সেলিম ও আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম, ডা. নাজরা চৌধুরী ও আনোয়ার হোসেন চৌধুরী সেলিম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, প্রচার সম্পাদক মো. শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, নারী বিষয়ক সম্পাদক স্বর্ণলতা রায়, প্রবাসী বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সুমন্ত গুপ্ত, দপ্তর সম্পাদক রাজীব সী, সদস্য মাওলানা হাবিব আহমদ শিহাব, মঞ্জুর কাদির শাফী এলিম, মিশফাক আহমদ চৌধুরী মিশু, ডা. রথীন্দ্র চন্দ্র দেব, নাসরিন জাহান, সৈয়দ মেহেদী জাকারিয়া, রাজু গোয়ালা, অরুণ বিকাশ চাকমা, সার্জেন্ট (অব.) মো. আবদুল জলিল তাফাদার, মো. আখতার হোসেন পাপ্পু, লায়েক আহমদ চৌধুরী, মো. মকবুল হোসেন, জাহান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো. সাইফুল আলম, সুবেদুর রহমান মুন্না, মুহিবুর রহমান ছাবুও মেজবা উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. শফিকুল ইসলাম।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়