editor
প্রকাশিত: 8:41 PM, December 5, 2021

ফেঞ্চুগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে সহায়ক উপকরণ বিতরণ ও র্যালী
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
কোভিড উত্তর – টেকসই উন্নয়ন ও প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ এই প্রতিপাদ্য নিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সি আর পি – মানুষের জন্য ফাউন্ডেশন এম জে এফের সহযোগিতায় ৫ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার ফেরিঘাট কার্যালয়ে এক র্যালী – আলোচনা সভা ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হনুফা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সি আর পির হিয়ার প্রকল্পের বিভাগীয় কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের সহযোগী কর্মকর্তা হাফিজ হোসাইন আহমদ, শ্লোগান সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সচিব আবু তাহেফ শিবলু, সাংবাদিক ছামি হায়দার, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি শিরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. চেরাগ আলী, কোষাধ্যক্ষ পারুল বেগম, প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ্য ৩ ডিসেম্বর ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে