editor
প্রকাশিত: 6:53 PM, December 6, 2021

ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক নির্বাচন কমিশনার ও আইন মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহাম্মদ ছহুল হোসাইন ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলসহ অতিথিবৃন্দ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক নির্বাচন কমিশনার ও আইন মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়। এই অঞ্চলের মেয়েদের মেধাবী হিসেবে গড়ে তুলতে বিদ্যাপিঠটি সবার সহযোগিতায় এগিয়ে যাবে। আলোকিত মানুষ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি হবে সমগ্র দেশের মধ্যে সুনামী প্রতিষ্ঠান। এই বিদ্যালয় থেকে মেয়েরা শিক্ষা জীবন শেষ করে আলো ছড়াবে সমগ্র বিশ্বে। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাখাওয়াত আলী ও ডা. মিতা চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি সোমবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর নয়াটিলায় এই অঞ্চলের প্রথম বালিকা উচ্চ বিদ্যালয় ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নিউইয়র্ক স্ট্যাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাখাওয়াত আলী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডা. মিতা চৌধুরী।
বক্তব্য রাখনে মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালেক, রাজনগর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন, সিলেট সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক রাজনগরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, বরকতুজ্জামান, শেখ শাহানারা রুবি, আব্দুল কালাম, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. এটিএমএ জলিল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আয়েশা চৌধুরী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. খালেদ মোহাম্মদ ইকবাল, রাজনগর মহিলা কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, আব্দুর রফিক, আব্বাস আলী, রাহেল হোসেন, আবু বক্কর, আব্দুর করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আলমগীর।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডা. মিতা চৌধুরী বলেন, নারী জাগরণ ও মেধাবী শিক্ষার্থী তৈরির ক্ষেত্রে এ প্রতিষ্ঠান কাজ করে যাবে। এখানকার মেধাবী নারীরা দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে লুকিয়ে থাকা অমিত সম্ভাবনাকে পর্যাপ্ত শুশ্রুষার মাধ্যমে একটি আলোকোজ্জ্বল আগামীর পথে হাঁটতে ও নারী শিক্ষার অগ্রযাত্রায় প্রতিষ্ঠা করা হয়েছে মেয়েদের প্রথম বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও উচ্চ শিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশ গমনের ও ব্যবস্থা করবো আমরা। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে