editor

প্রকাশিত: 8:19 PM, December 6, 2021

শেখ হাসিনার সরকার শ্রমিকদের উন্নয়ন ও কল্যাণে কাজ করছেন : বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

শেখ হাসিনার সরকার শ্রমিকদের উন্নয়ন ও কল্যাণে কাজ করছেন : বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

শেখ হাসিনার সরকার শ্রমিকদের উন্নয়ন ও কল্যাণে কাজ করছেন : বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সরকার খেটে খাওয়া গরিব মেহনতী শ্রমিকদের পক্ষে সব সময় আছে, শ্রমিকদের ক্ষতি হয় এমন কোন উদ্যোগ গ্রহণ করবেনা। তিনি সরকারের নিয়ম-কানুন মেনে চলে ও জনগণের সেবার করার লক্ষে মালিক-শ্রমিকদের কাজ করার আহবান জানান।
মাসুক উদ্দিন আহমদ গতকাল ৬ ডিসেম্বর সোমবার সকালে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ব্যাটারি চালিত রিক্সা বৈধ ভাবে নগরীতে চলাচলের দাবীতে আয়োজিত মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুঃখ, কষ্ট ও দুর্ভোগের কথা মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিনের কাছে তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন মালিক-শ্রমিক ও জনগণের সকল ক্ষেত্র বিবেচনা করে ব্যাটারি চালিত রিক্সা বৈধভাবে নগরীতে চলাচলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় মালিক শ্রমিক নেতৃবৃন্দ ৬ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি মাসুক উদ্দিনের কাছে পেশ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিকনেতা আনোয়ার হোসেন আনাই, মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক আব্দুস সোবহান, রিকশা মালিক আব্দুল জলিল, ছাদেক মিয়া, আব্দুস আনিসুর রহমান খান, শফিক মিয়া, আজিবুর, সামছু মিয়া, প্রকাশ, শাহ আবুল কালাম, আব্দুল বশির, সংগ্রাম মিয়া, শ্রমিক নেতা ইদ্রিস আলী, সামছুল ইসলাম, লাল চাঁন মিয়া, জিল্লুল হক, আব্দুছ ছালাম, আবুল কালাম, আবু বকর, শহীদুল ইসলাম, আজাদ মিয়া, আব্দুল আহাদ, আব্দুল খালিক, আব্দুছ ছালাম, বসির উদ্দিন, আক্কাস মিয়া, শাহ আব্দুল কুদ্দুস, আব্দুল গনি, ইসলাম মিয়া, মোঃ দুলাল মিয়া প্রমুখ।
এর আগে ব্যাটারি চালিত রিক্সা বৈধভাবে নগরীতে চলাচলের অনুমোদন দেয়ার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার বরাবরে পৃথক পৃথক ভাবে স্মারকলিপি পেশ করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন