editor
প্রকাশিত: 10:25 PM, December 6, 2021

নগরে পানির বিল বৃদ্ধি: মরার উপর খাঁড়ার ঘা
সিলেট সিটি কর্পোরেশন সম্প্রতি পানির বিল বৃদ্ধি করেছে। এ নিয়ে নগরবাসী শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন।
নগরবাসীর দাবির সাথে একাত্মতা পোষণ করে রোববার সিলেট চেম্বার অব কমার্স-এর সাবেক প্রশাসক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ নিজের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন নিজের ফেসবুক পেজে।
সেটিই হুবুহু তুলে ধরা হলো-
পানির অপর নাম জীবন। এটা সবাই জানেন। কিন্তু পানির দাম বাড়িয়ে এখন মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব।
করোনা মহামারিকালে সিলেটের নাগরিকরা যখন তীব্র আর্থিক সংকটে পড়েছেন, আয়-রোজগার সংকুচিত হয়ে যাচ্ছে তখন সিলেটে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক, অযৌক্তিক ও গণবিরোধী-যা নগরবাসীর জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’। একেতো করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নয়, এর মাঝে নতুন ভেরিয়েন্ট অমিক্রন মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সরকার যেখানে অমিক্রনের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি হিসেবে ভ্রমণ নিয়ন্ত্রণ করা, রোগ শনাক্তকরণ পরীক্ষা জোরদার, জনস্বাস্থ্য উদ্যোগ গ্রহণ ও প্রচার-প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমাদের মেয়র সাহেব কিভাবে মানুষের যন্ত্রণা বাড়ানো যায় সেই ধান্ধায় আছেন।
পানির দাম না বাড়িয়ে শুধু যদি সিটি কর্পোরেশনের ভেতরের দুর্নীতি কমানো যায়, তাতে অনেক টাকা সাশ্রয় হবে। নগরবাসীও উপকৃত হবে।
এই পানির বিল বাড়ানোর কারণ হিসেবে হাস্যকর যুক্তি দেখানো হয়েছে। সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে, বিগত কয়েক বছরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, পানি উৎপাদন ও সরবরাহ কার্যক্রম বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে পানি সরবরাহ খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। প্রতি মাসে এ খাতে সিটি কর্পোরেশনকে প্রায় ৬৫ লাখ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। পানির সিস্টেম লস কমানোর লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রত্যেক সংযোগে মিটার স্থাপনের নির্দেশনা রয়েছে। মিটার স্থাপনে একসঙ্গে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। পানি সরবরাহ খাতে সিসিকের কাছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। ফলে আবাসিক সংযোগের ক্ষেত্রে ০.৫ ইঞ্চি ডায়ামিটারের বিল ২০০ টাকা থেকে ৫০০ টাকা, ০.৭৫ ইঞ্চি ডায়ামিটারের ৪০০ টাকা থেকে ৮০০ টাকা এবং ১ ইঞ্চি ডায়ামিটারের বিল ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানলাম, বরিশাল সিটি কর্পোরেশনে আবাসিক সংযোগের ক্ষেত্রে ০.৫ ইঞ্চি ডায়ামিটারের বিল ১০০ টাকা, ০.৭৫ ইঞ্চি ডায়ামিটারের ২০০ টাকা এবং ১ ইঞ্চি ডায়ামিটারের বিল ৯০০ টাকা।
কুমিল্লা সিটি কর্পোরেশনে আবাসিক সংযোগের ক্ষেত্রে ০.৫ ইঞ্চি ডায়ামিটারের বিল ২০০ টাকা, ০.৭৫ ইঞ্চি ডায়ামিটারের ৩০০ টাকা এবং ১ ইঞ্চি ডায়ামিটারের বিল ৬০০ টাকা।
রংপুর সিটি কর্পোরেশনে আবাসিক সংযোগের ক্ষেত্রে ০.৫ ইঞ্চি ডায়ামিটারের বিল ১০০ টাকা, ০.৭৫ ইঞ্চি ডায়ামিটারের ২০০ টাকা এবং ১ ইঞ্চি ডায়ামিটারের বিল ৩০০ টাকা।
এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আবাসিক সংযোগের ক্ষেত্রে ০.৫ ইঞ্চি ডায়ামিটারের বিল ১২০ টাকা, ০.৭৫ ইঞ্চি ডায়ামিটারের ১৫০ টাকা এবং ১ ইঞ্চি ডায়ামিটারের বিল ২২৫ টাকা।
এখানে আমার প্রশ্ন হচ্ছে, বিদ্যুতের দাম, উৎপাদন ও সরবরাহ খরচ কি শুধু সিলেটেই বেড়েছে। সারাদেশের অন্যান্য সিটি কর্পোরেশন যে হারে পানির বিল নির্ধারণ করেছে সিলেটে কেন এর ৪/৫ গুণ বেশী নিতে হবে? এই প্রশ্ন আজ নগরবাসীর মনে তৈরি হয়েছে।
আমি মেয়র সাহেবের এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে নগরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের জোর দাবি জানাচ্ছি।
(ফেইসবুক থেকে সংগৃহিত)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে