editor
প্রকাশিত: 10:28 PM, December 6, 2021

জগদীশ সামন্তের সমর্থনে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ২৬ শে ডিসেম্বর দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জগদীশ সামন্তের সমর্থনে সিলেটস্থ চরনারচর ইউনিয়নবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ৬ ডিসেম্বর রোজ সোমবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাশের সভাপতিত্বে ও দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হরিপদ দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান এওর মিয়া, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণব, বীর মুক্তিযোদ্ধা সুখময় সূত্রধর, অবঃ প্রধান শিক্ষক প্রবীন্দ্র কুমার ভূইয়া, অধ্যাপক শ্যামাপ্রসাদ সমাজপতি, অধ্যাপক আশোতোষ দাশ, অধ্যাপক রনদাপ্রসাদ ভূইয়া, বাবু গৌরাঙ্গ রায়, সহকারী শিক্ষক মাসুক মিয়া, সহকারী শিক্ষক চন্দ্রকান্ত দাশ, বাবু নিরঞ্জন সরকার, বাবু নিশিকান্ত দাশ, বাবু রমেন্দ্র রায়, বাবু প্রণজিত ভৌমিক, বিশিষ্ট ব্যবসায়ী অশোক দাশ, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব নাজমুল হাসান, যুবলীগ নেতা সন্জিৎ দাশ, যুবলীগ নেতা সৌমেন চৌধুরী, সাবেক মেম্বার বাবুল চন্দ্র দাশ, মুকুল চন্দ্র দাশ (কানুপুর), জগৎজ্যোতি দাশ (পেরুয়া), চিত্তরঞ্জন দাশ (সতনন্দপুর), স্বাধীন চন্দ্র দাশ (চরনারচর), প্রশান্ত কুমার দাশ(শ্যামারচর), ছাত্রলীগ নেতা অসীম তালুকদার, সজীব দাশ, রাজিব হালদার, প্রমথ তালুকদার, রাজিব সরকার, , সারোয়ার খান, সজীব ভৌমিক, জুয়েল মজুমদার-সহ আরো অনেকে।
এ সময় মোবাইল ফোনে যুক্ত ছিলেন- অবঃ প্রধান শিক্ষক ধীরেন্দ্র দাশ রায় ও বিশিষ্ট আইনজীবী বাবু সোনাধন তালুকদার।প্রধান অতিথির বক্তব্যে প্রদীপ রায় বলেন আপনারা সকলে চোখ কান খোলা রেখে কাজ করবেন, কে আওয়ামী লীগ কে বিএনপি, কে সরকার বিরোধী। কারন সরকার বিরোধী কিন্তু আন্দোলন চলছে তারা যেকোনো অন্য মার্কা হলেই চলবে তারা নৌকাকে হারাতে হবে এবং জগদীশ সামন্তকে হারাতে হবে যেভাবেই হোক এটাই তাদের লক্ষ।
তাই আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন এবং নৌকা মার্কাকে পাশ করাবেন কারণ নৌকা মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আপনাদেরকে তাদের জয়যুক্ত করতে হবে। তাদের জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে দেখাতে চাই চরনারচরের নির্বাচন নৌকার পক্ষে। সেটা উপহার দিয়ে প্রমাণ করতে চাই যে চরনারচরবাসী এখনো এক আছে এবং নৌকার পক্ষে আছি। চরনারচর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জগদীশ সামন্ত বলেন, চরনাচর ইউনিয়নের মানুষের সঙ্গে আমার শেষ জীবন আমি থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আপনাদের সেবায় যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারি। শেষ বারের মতো ভোট চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে