editor
প্রকাশিত: 11:36 PM, December 6, 2021

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ১,আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জালালাবাদ থানাধীন শহরতলির গোপাল ও জাঙ্গাইল এলাকার মাঝামাঝি স্থানে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইর দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মুসলিম উদ্দিন (২৭)। তিনি সুনামগঞ্জের শাল্লা থানর আটগাঁও-এর মােক্তার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ ও ওসি নাজমুল হুদা খান।
সোমবার বেলা আড়ইটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ থানাধীন গোপাল ও জাঙ্গাইল এলাকার মাঝামাঝি স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া বাস (সিলেট-জ-১১-০২৪৩) ও সিলেটগামী ১০ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের জমিনে গিয়ে পড়ে। এসময় বাসের অন্ততঃ ১৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মুসলিম উদ্দিন সহঅন্য আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মুসলিমকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনায় নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করি। এবং আহত ব্যাক্তিদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনার ফলে সিলেট-সুনামগঞ্জ রোডে দীর্ঘস্থায়ী যানঝটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টার প্রচেষ্ঠায় গাড়িগুলো সরিয়ে ফেললে যানঝট দূর হয় এবং রাস্থায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। পরবর্তীতে উদ্ধারকৃত গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়। মৃত মুসলিম উদ্দিনের লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে