editor
প্রকাশিত: 8:46 PM, December 7, 2021

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সাথে নাট্যমঞ্চ সিলেট’র ৩১ বছর উদ্যাপন
‘অপসংস্কৃতি নয়, চাই জাতীয় সংস্কৃতির বিকাশ’ এই স্লোগানে সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের ৩১ বছর পূর্ণ করল। মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠাকাল থেকে সিলেটের নাট্যান্দোলনে নাট্যমঞ্চ সিলেট’র ছিল সরব উপস্থিতি।
১৯৯০ সালের ৭ ডিসেম্বর স্বৈরাচার পতনের পরদিন জন্ম নেয় নাট্যমঞ্চ সিলেট। নিয়মিত নাটক মঞ্চায়ন সহ জাতীয় পথনাট্যোৎসব, জাতীয় নাট্যোৎসব, জাতীয় লোকনাট্যোৎসব আয়োজনসহ বিভিন্ন মঞ্চে নাট্যমঞ্চ সিলেট তাদের মঞ্চায়ন নিয়ে সক্রিয়। গণতান্ত্রিক আন্দোলনে ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নাট্যমঞ্চ সিলেট শুরু থেকে পথনাটকের মাধ্যমে গণমানুষের কাছাকাছি থেকে কাজ করেছে।
নাট্যমঞ্চ সিলেট’র গৌরবের ৩১ বছর উপলক্ষে ৭ ডিসেম্বর মঙ্গলবার জিন্দাবাজার গ্রীণ ডিজএ্যাবল ফাউন্ডেশন কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সাথে জন্মদিনের কেক কেটে, কবিতা-গানের অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। নাট্যমঞ্চ সিলেট’র সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক গৌতম চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন জিডিএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এএইচএম ইসরাঈল আহমদ। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও মহাসচিব মো. বায়েজিদ খাঁন, সদস্য ও ব্যবস্থাপক স্বপন মাহমুদ। এসময় নাট্যমঞ্চ সিলেট’র অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা দেশের গান পরিবেশন করে। সবশেষে নাট্যমঞ্চ সিলেট পরিবারের সাথে দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের নিয়ে রাতের খাবার আয়োজন করা হয়। -বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়