editor

প্রকাশিত: 10:53 AM, December 8, 2021

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৫০ জনই আফগানিস্তানের

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৫০ জনই আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক :: চলতি বছর বৈশ্বিক বিচারে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবপূর্ণ শীর্ষ ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এই তালিকায় থাকা ৫০ জন নারীই আফগানিস্তানের। যেসব নারী আমাদের সমাজ, সংস্কৃতি ও বিশ্বকে নতুনভাবে উদ্ভাবনে ভূমিকা পালন করছেন তাদের এই তালিকায় স্থান দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতি বছরই বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীদের তালিকা প্রকাশ করে বিবিসি। বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরজুড়ে যেসব নারী গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম হন, যাদের গল্প মানুষকে অনুপ্রেরণা দেয় এবং সমাজে প্রভাব রাখতে পারে-এমন কোনো অর্জন বা সাফল্যের অধিকারী নারীদের নাম যাচাই-বাছাই শেষে শীর্ষ ১০০ জনের তালিকা প্রস্তুত করে বিবিসির পুল কমিটি।

চলতি বছর বিবিসির থিম ছিল ‘রিসেট’ অর্থাৎ যেসব নারী সমাজে লিঙ্গ সমতা আনা ও সমাজ পুনর্গঠনের ক্ষেত্রে প্রত্যক্ষ্য বা পরোক্ষ ভূমিকা রেখেছেন তাদের গুরুত্ব দেওয়া।

২০২১ সালের তালিকায় আফগান নারীদের প্রাধান্যের কারণ সম্পর্কে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১ সালের আগস্টে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসীন হওয়ার পর সার্বিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির নারীরা। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব ক্ষেত্র থেকে নির্বাসিত করা হয় নারীদের। এমনকি, আফগান সরকারের নারী বিষয়ক মন্ত্রণালয়ও বন্ধ করে দিয়েছে তালেবান গোষ্ঠী।

এই পরিস্থিতির মধ্যেও যেসব নারী হাজারো বাধা-বিঘ্ন অতিক্রম করে নিজ নিজ ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তার প্রতি সম্মান জানিয়েই এবারের তালিকায় আফগানিস্তানকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিবিসি।

১৯৯৬ সালে যখন প্রথম দফায় তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল- সেসময় নারীদের জন্য সম্পূর্ণ বন্ধ ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষার দুয়ার। পেশাগত সব ক্ষেত্র থেকে নারীদের অপসারিত করা হয়েছিল।

চলতি বছর আগস্টে ফের ক্ষমতায় আসার অল্প কিছুদিনের মধ্যে কো-এডুকেশন স্কুল-কলেজগুলো বন্ধ করে দেয় তালেবান সরকার। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় দেশটির মাধ্যমিক পর্যায়ের মেয়ে স্কুলগুলো।

সম্প্রতি অবশ্য তালেবান সরকার এক ডিক্রিতে বলেছে, নারী কোনো সম্পত্তি নয় এবং সম্মতি ছাড়া তাকে বিয়ে করা যাবে না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নারীর প্রতি সম্মানার্থে এই ডিক্রি জারি করা হয়েছে।

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, যতদিন পর্যন্ত আফগান নারীদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়া না হয়, ততদিন পর্যন্ত নারীর প্রতি সম্মান নেয়ায়েৎ ‘ফাঁকা বুলি’ ছাড়া কিছু নয়।

ডিএসএস / ৮ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন