editor
প্রকাশিত: 12:51 PM, December 8, 2021
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে বন্ধুকে সাথে নিয়ে নিজের কিশোরী কন্যাকে ধর্ষণ করার অভিযোগ উঠেঝে এক পিতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা ও তার বন্ধুকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
কিশোরীর এক চাচা জানান, নিজের কিশোরী কন্যাকে গত বুধবার থেকে প্রতিদিন ধর্ষণ করে আসছে জন্মদাতা পিতা। সাথে তার এক বন্ধুও মেয়েটিকে ধর্ষণ করে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে ঘটনাটি তার চাচিকে জানায় ওই কিশোরী। এ অবস্থায় চরম বিব্রতকর অবস্থায় পড়েন তারা। পরে উপায়ান্তর না দেখে বিষয়টি র্যাবকে অবহিত করেন তারা। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে র্যাবের একটি দল নিজ বাড়ি থেকে কিশোরীর পিতা আব্দুল খালেক ও বন্ধু আব্দুল কাদিরকে আটক করে র্যাব।
জানা যায়, আব্দুল খালেক (৪০) মালয়েশিয়া প্রবাসী। প্রায় ১ বছর পূর্বে করোনার কারণে সে দেশে আসে। দেশে আসার পর থেকে স্ত্রীর সাথে দাম্পত্য কলহ শুরু হয় তার। স্ত্রীর উপর চালায় অমানুষিক নির্যাতন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে প্রায় ১ মাস পূর্বে পিত্রালয়ে চলে যান তার স্ত্রী। এ সুযোগেই গত ৬ দিন যাবত বন্ধুকে সাথে নিয়ে নিজ কন্যাকে গণধর্ষণ করে আসছে পিতা আব্দুল খালেক।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া সম্পন্ন করার পর বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, র্যাবের হাতে দুইজন আটক হয়েছে বিষয়টি শুণেছি। তবে এখনও র্যাব আমাদের হাতে তাদের হস্তান্তর করেনি। চিকিৎসার জন্য ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়।
ডিএসএস / ৮ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন