editor

প্রকাশিত: 8:22 PM, December 8, 2021

অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন এর আইন পেশায় ২৫ বছর পূর্তি

অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন এর আইন পেশায় ২৫ বছর পূর্তি

সিলেটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে সর্বদা সততা, সচেতনতা থাকলে সর্বক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবী। একজন মানুষ তাঁর কর্মের মাধ্যমে সবার কাছে প্রিয় বা অপ্রিয় হন। তবে এক্ষেত্রে অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন তাঁর নিজের কর্মগুনে সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন। এটা সত্যিই প্রশংসনীয়। তিনি তাঁর আইনজীবী পেশায় দক্ষতার স্বাক্ষর রেখে আজ ২৫ বছরে পর্দাপন করেছেন আগামী দিনগুলোতে তিনি আরো কর্মময় হয়ে উঠবেন এই আশা করি।

সিলেটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ গতকাল বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন এর আইন পেশায় ২৫বছর পূর্তি উপলক্ষে ৫নং বার হলে অ্যাডভোকেট মো: জালাল এ্যাসোসিয়েট এর আইনজীবীবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সিলেটের বিচারপ্রার্থী সাধারণ মানুষের কল্যাণে জেলা আইনজীবী সমিতির প্রত্যেক সদস্যবৃন্দের প্রচেষ্টার প্রশংসা করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মিছবাউর রহমান আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো: শফিকুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী কামাল, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, অ্যাডভোকেট জামিলুল হক জামিল, অ্যাডভোকেট একে.এম শমিউল আলম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, এপেক্স জেলা ৪ এর গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র, উত্তরীয়, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সবশেষে কেক কেটে ২৫বছর পূতি উৎসব পালন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনের দুই কন্যা ও পুত্র সহ আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়