editor
প্রকাশিত: 9:38 PM, December 8, 2021

কমলগঞ্জে নিম্নচাপের প্রভাবে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা
কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিম্নচাপের প্রভাবে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা। বৃষ্টির কারণে অনেক কৃষক জমি থেকে শেষ সময় আমন ধান কাটতে না পারায় লোকসানের শঙ্কায় রয়েছেন।
কৃষকেরা জানান, এখন আমন ধান কেটে ঘরে তোলার সময়। কিন্তু নিম্নচাপের কারণে গেল তিন দিনের বৃষ্টিতে ধান কাটা, মাড়াই, ধান শুকানোতে অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণে তাঁদের খেতের আমন পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। শুধু আমন ধান নয় রবি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। কৃষকেরা প্রায় ষাট শতাংশ ধান ঘরে তুলেছেন। এ ছাড়াও ১ হাজার ৫৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজি ও ৫২৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে ধানের তেমন ক্ষতি না হলেও তবে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে সবজির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কৃষক শাকের আলী বলেন, ‘আমি ৪ একর জমির মধ্যে ২ একর আমন ধান ঘরে তুলেছি। আরও দুই একর জমির ধান কাটা বাকি রয়েছে। বৃষ্টির কারণে গেল দুই দিন ধরে ধান ঘরে তুলতে পারছি না। এমন অবস্থায় লোকসানের আশঙ্কায় রয়েছি।’
পতনঊষার ইউনিয়নের কৃষক হেলাল উদ্দিন বলেন, ‘এক একর জমির ধান মাড়াই করেছি কিন্তু বৃষ্টির জন্য বাড়িতে আনতে পারেনি। এ রকম যদি আরও কয়েক দিন বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে।’
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বলেন, বৃষ্টির কারণে আমন ধানের তেমন কোনো ক্ষতি হবে না। অতিরিক্ত ভারী বৃষ্টি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন এইরকম বৃষ্টি হতে পারে। এ ছাড়াও বৃষ্টির সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে পারে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে