editor
প্রকাশিত: 9:52 PM, December 8, 2021

অভিলম্বে দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক সহ নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে : মাওলানা আব্দুল আজিজ
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী রহমত উল্লাহ সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আহমদ আজাদ এর পরিচালনায় সিলেট লালদিঘীরপারস্থ কার্যালয়ে ৮ ডিসেম্বর বুধবার রাতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা শরিফ আহমদ। সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সহ সভাপতি অধ্যেক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, সহ সভাপতি হাফিজ মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ ও মাওলানা গোলাম রব্বানী, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফার ও হাফিজ মাওলানা এখলাছুর রাহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দীন, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রেজাউল হক, অফিস ও প্রচার হাফিজ সিরাজ উদ্দীন, সহ অফিস ও প্রচার সম্পাদক মাওলানা ফয়জুন নুর, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ সাইফুল ইসলাম, হাফিজ আখতার হোসাইন, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মোঃ সিকন্দর আলী, মাওলানা আব্দুল মোহামিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আজিজ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকে ঐতিহাসিক লং মার্চ সহ দেশ, জাতি ও ইসলামের পক্ষে ব্যাপক কাজ করে যাচ্ছে, তিনি সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার আহবান জানিয়ে কারাগারে বন্দী সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান।
অপরদিকে মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক মাওলানা গাজী রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় দাওয়াতী মাস ডিসেম্বর উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে পোস্টার ও ব্যানার সাঁটানো, লিফটেল বিতরণ, গ্রুপ ভিত্তিক দাওয়াত এবং ১৬ই ডিসেম্বর বাদ মাগরিব লালদিঘিরপারস্থ কার্যালয়ে বিজয়ী দিবসের আলোচনা সভা।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।