editor
প্রকাশিত: 10:32 PM, December 8, 2021

ক্রসিংয়ে নেই গেইটম্যান, চুরি হয়ে যাচ্ছে রেলের ক্লিপ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে গুরুত্বপূর্ণ অনেক স্থানে রেল ক্রসিংয়ে কোনো গেইটম্যান নেই। নাজুক অবস্থা স্টেশনগুলোরও। শুধু তাই নয়, অব্যাহতভাবে রেলের ক্লিপ চুরি হয়ে যাচ্ছে। ফলে ক্রমেই রেলপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। প্রতিনিয়তই সংস্কার করেও তেমন ফল মিলছে না। ক’দিন পরই তা খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে ক্লিপ রক্ষায় বিকল্প পথ খুঁজছে রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুকুন্দপুর থেকে বাহুবল উপজেলার সাঠিয়াজুড়ি পর্যন্ত ৪৫ কিলোমিটার রেলপথ রয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ের অধীনে এ পথে মোট ব্রিজ রয়েছে ৮৪টি। চালু স্টেশন রয়েছে ৫টি। বন্ধ অবস্থায় রয়েছে আরো ১০টি স্টেশন। যেগুলো চালু আছে সেগুলোর কয়েকটিরও ঘরের দরজা, জানালা ভেঙে গেছে। অফিস, যাত্রীদের বসার স্থান, টয়লেটসহ স্টেশনের অবস্থা অত্যন্ত নাজুক। এ ছাড়া রেলপথে ৪০ শতাংশ ক্লিপ চুরি হয়ে গিয়েছিল। গত একমাস পূর্বে তা লাগানো হয়। কিন্তু এক মাস যেতে না যেতেই আবার ১০ শতাংশ ক্লিপ চুরি হয়ে গেছে। শুধু শাহজীবাজার অংশের এক কিলোমিটারে গত এক মাসে ক্লিপ চুরি হয়েছে প্রায় ২৫০টি। এ অবস্থায় অনেকটা ঝুঁকি নিয়েই চলাচল করছে ট্রেনগুলো।
এ ছাড়া রেললাইনের নোয়াপাড়া, শাহজিবাজার, ফতেহগাজীসহ অনেক ক্রসিংয়ে নেই কোনো গেইটম্যান। মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় কোনো রেল ক্রসিংই না থাকায় বাড়ছে দুর্ঘটনা।
রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত প্রতিদিন বেশ কয়েকটি আন্তনগর ট্রেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন অতিক্রম করে গন্তব্যে পৌঁছে। বাস থেকে কম ভাড়া এবং আরামদায়ক ও নিরাপদ বাহন হিসেবে বিপুল সংখ্যক মানুষের যাতায়াতে প্রথম পছন্দ ট্রেন সার্ভিস। এ ছাড়া একই পথ ধরে চলাচলকারী লোকাল ট্রেনগুলোতেও যাত্রী সংখ্যা নেহায়েত কম নয়। ফলে প্রতিটি ট্রেনই যাত্রীতে থাকে পরিপূর্ণ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহ জানান, দুর্ঘটনা রোধে রেল লাইনের ক্লিপ রক্ষায় বিকল্প উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন লোকবল নিয়োগ করা হলে রেলক্রসিংয়ে গেইটম্যান সংকট দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন