editor
প্রকাশিত: 11:09 AM, December 9, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: মিয়ানমারের একটি গ্রামে ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির সেনাদের বিরুদ্ধে। সাগাইং নামে একটি গ্রামে বর্বর এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুথানের পর সেনাবাহিনীর বিরোধিতা করে দেশটিতে গড়ে ওঠা মিলিশিয়াদের সাথে ওই গ্রামে এর আগে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
সেনা অভ্যুথানের পর মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে যে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) গঠিত হয়েছিল ওই সরকার নিহত ১১ জনের একটি তালিকাও প্রকাশ করেছে। তাদের দাবি, নিহতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরসহ আরও ৫ কিশোর রয়েছে। তাদের সবাইকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিষয়ে জান্তা সরকারের কাছ থেকে কেনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ওই এলাকায় কাজ করা একজন স্বেচ্ছাসেবক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার সকালের দিকে সেনারা ওই গ্রাসে ঢোকে, বেলা ১১টার দিকে হত্যাকাণ্ড চালায় তারা। যাদের হত্যা করা হয়েছে তারা মিলিশিয়া সদস্য না সাধারণ নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওই এলাকার সক্রিয় একজন মিলিশিয়া সদস্য বলেন, গুলি চালাতে চালাতে গ্রামে সেনা ঢোকার খবর তিনি পেয়েছিলেন। যাদের আটক করা হয়েছিল তাদের হত্যা করার আগে একটি মাঠেও নেয়া হয়েছিল। তবে কিভাবে তিনি এ খবর পেয়েছেন সে সম্পর্ক মুখ খোলেননি তিনি।
হত্যাকাণ্ডের শিকার হিতেত কো নামে একজনের স্বজন রয়টার্সকে বলেছেন, সে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো এবং সে কোনো মিলিশিয়া বাহিনীর সদস্যও ছিল না। এটা অমানবিক।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চিকে উৎখাতের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সংঘাত-সংঘর্ষ লেগেই আছে। সেনাবিরোধিতায় তৈরি হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে মিলিশিয়া।
ডিএসএস / ৯ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন