editor
প্রকাশিত: 5:33 PM, December 9, 2021
অনলাইন ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিভিন্ন সময়ে ছাত্রদল- ছাত্রশিবিরের হাতে নিহত ছাত্রলীগ নেতা কর্মীর বিচারের রায় দ্রুত ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাইম আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়।
এসময় মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ কটুক্তি করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
এতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এজন্য আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ নানা ঘৃণ্য কাজ অব্যাহত রেখেছে। এসব ঘৃন্যকাজ ছাত্রলীগ কখনও মেনে নেবে না। আমরা কটুক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। এসময় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএসএস / ৯ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন