editor
প্রকাশিত: 7:38 PM, December 9, 2021
ডিএসএস ডেস্ক :: আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে সিলেটের জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে ও সিলেট জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দূর্নীতিকে না বলুন” শীর্ষক দূর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
সিলেট জেলা শিশু একাডেমীর সংগঠক সাঈদুর রহমান ভূইয়ার পরিচালনায় সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক এস.এম মফিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ। এর আগে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জাতীয় পতাকা ও দূর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক এস.এম মফিদুল ইসলাম কমিশনের পতাকা উত্তোলন করেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুলের শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিএসএস / ৯ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়