editor

প্রকাশিত: 8:02 PM, December 9, 2021

দক্ষিণ সুরমায় ভূমি পাওয়া গেলে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে :এমপি হাবিব

দক্ষিণ সুরমায় ভূমি পাওয়া গেলে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে :এমপি হাবিব

দক্ষিণ সুরমায় ভূমি পাওয়া গেলে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে :এমপি হাবিব

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, দক্ষিণ সুরমায় ভূমি পাওয়া গেলে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। সুবিধাজনক স্থানে ভূমি প্রাপ্তির সাপেক্ষে বর্তমান সরকারের আমলে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ শুরু হবে। ক্রীড়া কমপ্লেক্স স্থাপন করা হলে এই উপজেলার খেলাধুলা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তিনি সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হওয়ায় সকলের প্রতি অভিনন্দন জানান। নির্বাচিত ইউপি প্রতিনিধিদের মধ্যেমে এই উপজেলার জনগণ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
এমপি হাবিব ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ.এম খলিল, নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক, লালাবাজার ইউপি নবনির্বাচিত তোয়াজিদুল হক তুহিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মধ্যে বাই সাইকেল বিতরণ করেন।
এর আগে সকালে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল ইউনিয়নের অসহায় গরীবদের মধ্যে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, ইউপি চেয়ারম্যান এইচ.এম খলিল, নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক, উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল হক ও খিজির খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান সহ মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন