editor

প্রকাশিত: 9:23 PM, December 9, 2021

গুম হওয়া ব্যক্তিদের খুঁজতে এইচআরডব্লিউ’র আহ্বান

গুম হওয়া ব্যক্তিদের খুঁজতে এইচআরডব্লিউ’র আহ্বান

গুম হওয়া ব্যক্তিদের খুঁজতে এইচআরডব্লিউ’র আহ্বান

ডেস্ক রিপোর্ট
নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যারা গুম হয়েছেন, তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করে পরিবার পরিজনদের মানসিক যন্ত্রণা থেকে উদ্ধার করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ থেকে বাংলাদেশে গুমের শিকার হয়েছে এবং এখনো নিখোঁজ আছে এমন ৮৬ জনের ঘটনা নথিভুক্ত করেছে এইচআরডব্লিউ। তবে গুমের সঙ্গে আইনপ্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর জড়িত থাকার বিষয়টি বারবার অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশ সরকারের উচিত এখনো নিখোঁজ থাকা ও গুম হওয়া মানুষদের খুঁজে বের করার জন্য একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্যাপন করা। তিনি আরও বলেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের একমাত্র উপায় হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের পরিণতি সম্পর্কে তাদের পরিবারকে জানানো এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা।

ওয়েবসাইটের বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের সিনিয়র কর্মকর্তা, দাতা সংস্থা ও বাণিজ্যিক অংশীদারদের উচিত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর সিনিয়র কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য চাপ প্রয়োগ করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করা। বাংলাদেশি মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের অন্য যেকোনো সংস্থার তুলনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মাধ্যমে গুম হওয়ার ঘটনা বেশি ঘটেছে।

২০২০ সালের অক্টোবরে ১০ জন মার্কিন সিনেটর একটি দ্বিপক্ষীয় চিঠি পাঠিয়ে র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের অভিযোগ আনেন এবং তাদের বিরুদ্ধে বিধিনিষেধ জারির আহ্বান জানান। একইভাবে এ বছরের আগস্টে গোয়ের্নিকা ৩৭ চেম্বার্স ল’ অফিসেজ যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেয়। তারা ২০২০ সালের বৈশ্বিক মানবাধিকার নিষেধাজ্ঞা নীতিমালার আওতায় র‌্যাবের ১৫ জন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেন। এইচআরডব্লিউ’র মতে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের মানবাধিকার সংস্থার উচিত গুম ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা। ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুম হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের বলা মিথ্যাগুলো কেউ আর বিশ্বাস করে না। তিনি আরও বলেন, এখন প্রশ্ন হচ্ছে দাতা সংস্থা ও জাতিসংঘ এ বিষয়ে কী করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে