editor

প্রকাশিত: 9:27 PM, December 9, 2021

কমলগঞ্জে ৩৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কমলগঞ্জে ৩৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কমলগঞ্জে ৩৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কমলগঞ্জ প্রতিনিধি
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

১নং রহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার।

২নং পতনঊষার ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমেদ বাবু, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সেলিম আহমেদ চৌধুরী, অলি আহমদ খাঁন, আমিনুর রসিদ চৌধুরী, মোহাম্মদ মাহমুদুর রহমান ও খেলাফত মজলিসের সামছুল ইসলাম লিয়াকত।

৩নং মুন্সীবাজার ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী রনেন্দু ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী, নাহিদ আহমেদ তরফদার, সালাম মিয়া ও মুকুল মিয়া।

৪নং শমশেরনগর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আব্দুল মালিক বাবুল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, আব্দুল গফুর, এবিএম আরিফুজ্জামান অপু, এনায়েত হোসেন মুমিন, তানিয়া তারিন।

৫নং কমলগঞ্জ ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, তার সহধর্মীনি মৌরীন কিবরিয়া, মামুনুর রশিদ, সফিকুল ইসলাম সুফি।

৬নং আলীনগর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফজলুল হক বাদশা, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক শাহীন আহমেদ, তরুন সমাজ সেবক নিয়াজ মুর্শেদ রাজু।

৭নং আদমপুর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদাল হোসেন, জাহাঙ্গীর মুন্না রানা।

৮ নং মাধবপুর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী আসিদ আলী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান পুস্প কুমার কানু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. মোহন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল।

৯নং ইসলামপুর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী সুলেমান মিয়া,স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, মো. মোস্তাফা মিয়া।

এছাড়াও ৯টি ইউনিয়নের ৮১ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন মনোনয়ন দাখিল করেন।

বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচনী আচরণবিধি মেনে কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জনী খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার ও কুলাউড়া নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবাল এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারী ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে