editor
প্রকাশিত: 9:41 PM, December 9, 2021

ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী, একইসঙ্গে প্রচারণা
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সদর ইউনিয়নে স্বামী-স্ত্রী নির্বাচনে অংশ নিয়েছেন। স্বামী সাধারণ সদস্য ও স্ত্রী সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন। তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন একইসঙ্গে। ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। তারা ভোট প্রার্থনার পাশাপাশি দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
জানা যায়, এ ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন এমএ কাদির। তিনি ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তার স্ত্রী দিলারা আক্তার মাইক প্রতীক নিয়ে লড়ছেন ১, ২ ও ৩নং ওয়ার্ডে। এর আগে দুইবার ছিলেন তিনি মহিলা মেম্বার। নিজেকে সৎ, যোগ্য, নির্ভীক ও সমাজকর্মী স্লোগান নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
স্বামী-স্ত্রী দুইজনই সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের কাছে। চাচ্ছেন ভোট। দিচ্ছেন ওয়ার্ডের উন্নয়নের প্রতিশ্রুতি। স্বামী-স্ত্রী নির্বাচনে অংশ নেওয়ার ফলে ওয়ার্ডে সৃষ্টি হয়েছে দারুণ কৌতূহল।
মেম্বার প্রার্থী এমএ কাদির জানান, আমার স্ত্রী এর আগে দুইবার মহিলা মেম্বার ছিলেন। এবারো এলাকার জনগণ তাকে নির্বাচিত করবে। আমি দীর্ঘদিন থেকে এলাকার লোকজনদের সুখে-দুঃখে ছিলাম। ইনশাআল্লাহ ওযার্ডবাসী আমাকেও নির্বাচিত করবেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে