editor
প্রকাশিত: 11:39 PM, December 9, 2021

কলেজ শিক্ষার্থী মিসবাহ হত্যা মামলার রায় ২৩ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
সিলেটের আলোচিত কলেজশিক্ষার্থী মিসবাহ উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণা হবে ২৩ ডিসেম্বর। পাঁচ বছর পর এই মামলার রায় ঘোষণা হবে।
নগরীর জিন্দাবাজার এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছিলেন মিসবাহ উদ্দিন (২১)। পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ২৬ নভেম্বর পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার দুই আসামি জামিনে থাকলেও আরেক আসামি মো. কবির সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবীর ২৩ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী জয়নাল আবেদীন। তিনি বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মিসবাহ উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। রায়ের ব্যাপারে আদালত প্রস্তুত না থাকায় পুনরায় রায় ঘোষণার দিন ধার্য করেছেন বিচারক। আগামী ২৩ ডিসেম্বর আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা হবে।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সারোয়ার আবদাল বলেন, বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও আদালত পুনরায় রায় ঘোষণার তারিখ ধার্য করেন। আগামী ২৩ ডিসেম্বর আদালত হত্যা মামলার রায় ঘোষণা করবেন। এ ঘটনার মূল আসামি কারাগারে রয়েছেন। বাকিরা জামিনে। তবে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আমি আশাবাদী।
আদালত সূত্র জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা জার্মানপ্রবাসী রহমত উল্লাহর একমাত্র ছেলে মিসবাহ উদ্দিন মা ও দুই বোনের সঙ্গে নগরীর মজুমদারী কোনাপাড়া এলাকার একটি বাসায় বসবাস করতেন। তিনি সিলেট কমার্স কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসি পাস করেন। ওই বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স না পাওয়ায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে ২০১৬ সালের ২৬ নভেম্বর নগরীর জিন্দাবাজার এলাকায় ডেকে নিয়ে মিসবাহকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
ঘটনার পরদিন মিসবাহর মা নাজমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই বছর ৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে মামলার আসামি কবির আহমদকে গ্রেফতার করে পুলিশ।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৯ ডিসেম্বর বন্দরবাজার থেকে গ্রেফতার করা হয় কিলিং মিশনে অংশ নেওয়া আরও দুই যুবক রুমেল ও রানাকে। তিন জনই দক্ষিণ সুরমার বাসিন্দা। ২০১৭ সালর ২০ এপ্রিল কবির, রুমেল ও রানার নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার তৎকালীন এসআই মো. ফয়েজ উদ্দিন ফায়াজ। ঘটনায় জড়িত রাব্বির নাম ঠিকানা খুঁজে না পাওয়ায় তার নাম মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন জানান তদন্ত কর্মকর্তা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন