editor
প্রকাশিত: 12:46 AM, December 10, 2021

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট-ঢাকা মহাসড়কে আবারও ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। মহাসড়কের দক্ষিণ সুরমার আলীনগর এলাকায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে পা থেঁতলে যায় এক মোটরসাইকেল আরোহীর। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার ১ জনকে মৃত ঘোষণা করেন। এবং অপর একজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নুরুল বখত (৩৫) দক্ষিণ সুরমার সিলাম টিলাপাড়ার মৃত আকমল বখতের ছেলে। আহত একই বাড়ির বিরাই বখতের ছেলে সাহেল(২০)।তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী আলীনগর এলাকায় সিলেট শহরগামী এক মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কে পড়ে গেলে দ্রুতগতির একটি ট্রাক এসে মোটরসাইকেল আরোহীর পা থেঁতলে দিয়ে চলে যায়।
এদিকে দুর্ঘটনার পর দুপাশে গাড়ির দীর্ঘ সারিতে সিলেট-ঢাকা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন