editor
প্রকাশিত: 11:54 AM, December 10, 2021

মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় নিহত ৪৯, আহত অর্ধ শতাধিক
অনলাইন ডেস্ক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে।
সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
দুর্ঘটনার পর সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেইসব ছবিতে দেখা যায়, হতাহতরা মহাসড়কে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে আছেন। এছাড়া ট্রাকের কার্গো এলাকার ভিতরেও পড়ে আছে অনেকের দেহ।
মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেশ কয়েকজন।
চিয়াপাস রাজ্যের সিভিল ডিফেন্স লিডার লুইস ম্যানুয়েল মরেনো বলেছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকেই বলেছেন, তারা গুয়েতেমালা থেকে এসেছেন। তবে এখানকার সবাই যে সে দেশটি থেকে এসেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড দুর্ঘটনার ব্যাপারে এক টুইট বার্তায় বলেছেন, হতাহতদের মধ্যে অভিবাসনপ্রত্যাশীরাও রয়েছেন। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যেসব অভিবাসনপ্রত্যাশী রয়েছেন, তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, রয়টার্স।মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় নিহত ৪৯, আহত অর্ধ শতাধিক
অনলাইন ডেস্ক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে।
সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
দুর্ঘটনার পর সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেইসব ছবিতে দেখা যায়, হতাহতরা মহাসড়কে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে আছেন। এছাড়া ট্রাকের কার্গো এলাকার ভিতরেও পড়ে আছে অনেকের দেহ।
মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেশ কয়েকজন।
চিয়াপাস রাজ্যের সিভিল ডিফেন্স লিডার লুইস ম্যানুয়েল মরেনো বলেছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকেই বলেছেন, তারা গুয়েতেমালা থেকে এসেছেন। তবে এখানকার সবাই যে সে দেশটি থেকে এসেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড দুর্ঘটনার ব্যাপারে এক টুইট বার্তায় বলেছেন, হতাহতদের মধ্যে অভিবাসনপ্রত্যাশীরাও রয়েছেন। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যেসব অভিবাসনপ্রত্যাশী রয়েছেন, তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট, রয়টার্স।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে