editor
প্রকাশিত: 12:13 PM, December 10, 2021

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে স্যার এনাম উল ইসলামের শুভেচ্ছা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, হাজী আব্দুল মছব্বির সিটি এবং স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক সিলেটে সময়’র সম্পাদকম-লীর সভাপতি, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক স্যার এনাম উল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ৯ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্যার এনাম উল ইসলাম বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ। আশাকরি নবনির্বাচিত কমিটির সাংবাদিকরা ফেঞ্চুগঞ্জের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে ফেঞ্চুগঞ্জকে আরও এগিয়ে নিতে সাহায্য করবেন।
গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উৎসবমূখর পরিবেশে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ভবনে সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়।
বিকেলে ভোট গণনা করে বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন রিয়াজ উদ্দীন ইসকা।
তিনবছর মেয়াদী এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ উদ্দীন ইসকা, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম বাবুল।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি এসএম মামুনুর রশীদ, সহ-সাধারন সম্পাদক দেলোওয়ার হোসেন পাপ্পু, অর্থ সম্পাদক, মো. বদরুল আমীন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান,কার্যকরী আব্দুর রহমান বাবুল,মোস্তাফিজুর রহমান কিনেল,আর কে দাস চয়ন, হাসান চৌধুরী।
নির্বাচন অনুষ্ঠান পরিদর্শন করেন, ফেঞ্চুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলি হাসান শাহীন, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির দপ্তর সম্পাদক কামাল আহমেদ, আওয়ামিলীগ নেতা,জিল্লুর রহনান, সমাজসেবক গোলাম মোস্তাফা খান, মনি লাল ভৌমিক, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য জুলহাস আহমেদ, আসিফ ইকবাল ইরন,সামি হায়দার, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে