editor
প্রকাশিত: 7:42 PM, December 10, 2021

শীতার্তদের মাঝে মিশন মাইন্ডেড অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ
মিশন মাইন্ডেড অর্গানাইজেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর নয়াসড়কস্থ শাহচান গাজী (রহ.) গলি এলাকায় প্রায় দেড়শত অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মিশন মাইন্ডেড অর্গানাইজেশনের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মিলাদ ড্রিংকিং ওয়াটারের সত্ত্বাধিকারী হাজী মিলাদ আহমদ বলেন, মিশন মাইন্ডেড অর্গানাইজেশন সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহমারি করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া মানুষকে সব সময় সাহায্যের হাত বাড়িয়েছে এ সংগঠনটি। তিনি মিশন মাইন্ডেড অর্গানাইজেশনের এ ধরনের মহতি উদ্যোগে প্রশংসা করে অন্যান্য সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি বাবর আহমদ, সমাজসেবক শাহীন আহমদ, আইনজীবী সহকারি মঈনুল হক স্বাধীন, হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান নির্বাহী সাকি হাজারী, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার আহ্বায়ক রুজেল ইমাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিশন মাইন্ডেড অর্গানাইজেশনের সভাপতি মিনহাজুর রহমান রাহি, ডাইরেক্টর এহসান আহমদ, সহকারি ডাইরেক্টর জুবায়ের সিরাজী, কার্যনির্বাহী সদস্য তাহমিদ জামিল, মাহমুদ জাহেদ, ফাহিম আহমদ, সদস্য বাশারুল করিম, আল কবির, নাদিম আহমদ, অর্পন, রিজওয়ান, জাওয়াদ, আরিব প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন