editor
প্রকাশিত: 7:58 PM, December 10, 2021

ভারতে ২৫ জনের ওমিক্রন শনাক্ত
ডেস্ক রিপোর্ট
ওমিক্রনের তাণ্ডবে গোটা বিশ্ব জুড়ে এখন তোলপাড়। এরইমধ্যে প্রতিবেশী দেশ ভারতে ২৫ জনের শরীরের ওমিক্রনের উপস্থিতি পাওয়া গিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারতে এখনও পর্যন্ত যে ক’জন রোগীর শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গিয়েছে সবার উপসর্গ মৃদু। সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, ‘‘ভারতে যে ২৫ জন রোগীর শরীরে ওমিক্রন ধরা পড়েছে, তাদের কারও শরীরেই উপসর্গ গুরুতর নয়। অধিকাংশেরই উপসর্গ মৃদু।’’
ভারতে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল কর্নাটকে। সেখানে দুই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে এক জন দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত এবং পরে তিনি দেশ ছেড়ে দুবাই চলে যান। দ্বিতীয় জন স্বাস্থ্যকর্মী, কিন্তু তিনি বিদেশে যাননি। কীভাবে তিনি আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। এরপর গুজরাটের জামনগরে আরও এক জনের শরীরে ওমিক্রন পাওয়া যায়। মুম্বাইয়ে এক মেরিন ইঞ্জিনিয়ারের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। এর পর ধরা পড়ে দিল্লিতেও। আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন। সম্প্রতি রাজস্থানে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের চার ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছে ওমিক্রন। শুক্রবার গুজরাটে আরও দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে।
ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়তেই সীমান্তে কড়াকড়ি জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ সীমান্ত বন্ধ করে দেওয়া শুরু করেছে।
গত ২৫ নভেম্বরের পর এখন পর্যন্ত ৫৯টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে