editor
প্রকাশিত: 1:15 PM, October 14, 2020
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে আজকালের মধ্যে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ বুধবার সকাল ১১টায় ঢাকা-৫ ও ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আয়োজিত বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ তথ্য জানান।
সিইসি জানান, আমাদের কাছে যথেষ্ঠ তথ্য প্রমাণ আছে মামলা করার জন্য। আজকালের মধ্যে নিক্সনের বিরুদ্ধে মামলা করা হবে। এ ঘটনায় যে সমস্ত তথ্য প্রমাণ আছে এর বাইরে কিছু ঘটেছে কী না সেটি অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন জেলা প্রশাসক ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালাগাল করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা ১১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগকে লিখিতভাবে জানান ফদিরপুরের জেলা প্রশাসক। মন্ত্রিপরিষদ বিভাগ ১২ অক্টোবর বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করে।
গতকাল দুপুরে সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন দাবি করেন, ফরিদপুরের জেলা প্রশাসককে হুমকি দেওয়ার যে ফোন রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটি সুপার এডিট করা। এটি তার বক্তব্য নয় দাবি করে তিনি বলেন, যে অডিও ক্লিপ ছাড়া হয়েছে এটার কোনো ভিত্তি নেই। এটি আমার ভয়েসও নয়, ইউএনও আপাও এটি প্রচার করেননি। একটি মহল সরকারকে বিব্রত করতে আমার বক্তব্যকে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন