editor
প্রকাশিত: 10:51 PM, December 10, 2021

ওসমানীতে নার্সের সংখ্যা বৃদ্ধির জন্য পররাষ্ট্রমন্ত্রীর ডিও
নিজস্ব প্রতিবেদক
সারাদেশে আরও ৮ হাজার ১২৮ জন নার্স নিয়োগ দেবে সরকার। করোনা পরিস্থিতি মোকাবিলা ও সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে এই নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। এ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তার পদ সৃষ্টি ও পদায়ন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপির কাছে আধাসরকারিপত্র (ডিও লেটার) প্রেরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ. কে. আব্দুল মোমেন।
গত বৃহস্পতিবার প্রেরিত ওই ডি.ও লেটারে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন ‘আমার নির্বাচনী এলাকা সিলেট-১ আসনে অবস্থিত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভৌত অবকাঠামো পরিবর্তন না করে অতিরিক্ত স্টাফ নিয়োগ ব্যতিরেকে ৫শ’ শয্যা হতে ৯শ’ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে। তখন থেকে হাসপাতালটি ৫শ’ শয্যার লোকবল দিয়ে ৯শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসাবে কাজ করে আসছে। এই হাসপাতালটিতে নিয়মিত প্রায় দুই হাজার রোগীর চিকিৎসা সেবা দেয়া হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ পত্র মারফত আমাকে অবহিত করেছেন। অতি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন নার্সিং কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক নার্সিং কর্মকর্তা নিয়োগ এবং পদায়ন করা হলে হাসপাতালটি তার সেবামূলক কর্মকান্ড সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।’
এর আগে পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটারের ভিত্তিতে হাসপাতালের নতুন ১০তলা ভবনে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে