editor
প্রকাশিত: 12:14 AM, December 11, 2021

১১ ডিসেম্বর ১৯৭১: পাকিস্তানের পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়
ডেস্ক রিপোর্ট
১১ ডিসেম্বর, ১৯৭১। এই সময়ে অনেকটাই নিশ্চিত হয়ে যায়, পাকিস্তানের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। বেসামাল হয়ে পড়েন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। পরাজয় এড়াতে কৌশল হিসেবে জাতিসংঘকে হাতিয়ার হিসেবে ব্যবহারে তৎপর হয়ে উঠে সামরিক জান্তা। এদিকে, বিভিন্নস্থানে মুক্তাঞ্চল প্রতিষ্ঠার পর ঢাকা জয়ের লক্ষ্য নিয়ে এগুতে থাকেন মুক্তিযোদ্ধারা।
১৯৭১ সালের এই সময়ে দেশের বিভিন্নস্থান থেকে আসতে থাকে বিজয়ের খবর। মুক্তাঞ্চলে উড়তে থাকে শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা। মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী এগোতে থাকে ঢাকার দিকে।
জামালপুরে ২১ বেলুচ রেজিমেন্টের পাকসেনাদের অবরুদ্ধ করে রেখেছিল ৬ দিন মুক্তিবাহিনী, ১১ ডিসেম্বর প্রায় সাড়ে পাঁচশো পাকসেনার আত্মসমর্পনের মধ্য দিয়ে মুক্ত জামালপুর। যদিও হিলি সিমান্তসহ কিছু জায়াগায় বিচ্ছিন্নভাবে মিত্রবাহিনীর সঙ্গে যুদ্ধ করছিল পাকবাহিনী।
কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রামের চলে এসেছে মুক্তিবাহিনীর দখলে, মৌলভীবাজার মুক্ত হয়েছে, ঢাকামুখী মিত্রবাহিনীর হাতে দখল চলে এসেছে নরসিংদি পর্যন্ত। বঙ্গোপসাগরের অভিমুখে তখনো ছুটে আসছে আমেরিকার সপ্তম নৌবহর।
এই দিনে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ভারতকে যুদ্ধবিরতি মেনে নেয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথা যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নেবে। শক্তিধর রাষ্ট্রের এমন হুঁশিয়ারিও মনোবল ভাঙ্গতে পারেনি মুক্তিযোদ্ধাদের। ঢাকা বিজয়ের লক্ষ্যে চারদিক থেকে ট্যাঙ্কসহ আধুনিক সমরাস্ত্র নিয়ে এগিয়ে আসতে থাকে বাংলার বীর মুক্তি সেনারা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে