editor
প্রকাশিত: 11:28 AM, December 11, 2021

সোনার বারসহ আটককৃত দুই ব্যক্তি
জাতীয় ডেস্ক :: যশোরে মোটরসাইকেল আরোহী দুই যুবকের কোমর থেকে প্রায় ৬ কেজি ওজনের ৫০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক দাম ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা। সোনার বারগুলো বেনাপোল দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল তারা।
শুক্রবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে ওই দুই যুবককে আটক ও সোনার বারগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার শরণখোলা গ্রামের খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম ও পুরিলিয়া গ্রামের হারিয়াস সরদারের ছেলে ইমরান হোসেন।
৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ জানান, সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় রাস্তার ওপর সন্দেহভাজন বেনাপোলগামী একটি মোটরসাইকেলের দুই আরোহীর দেহ তল্লাশি করা হয়। ঐ সময় তাদের প্যান্টের ভেতরে কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ কেজি ৮৪০ গ্রাম ওজনের ৫০টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরো জানান, আটককৃতরা যশোরের দড়াটানা থেকে সোনার বারগুলো নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলেন। উদ্ধারকৃত সোনার বার এবং আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিএসএস / ১১ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন