editor
প্রকাশিত: 11:55 AM, December 11, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই অভিবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে ভয়াবহ এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে উত্তর আমেরিকার এই দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।
চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া জানিয়েছেন, টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে একটি ট্রেইলার গাড়ি উল্টে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, টুক্সটলা গুতিয়েরেজ শহরের ঠিক বাইরে মহাসড়কের ওই দুর্ঘটনাস্থলে একটি সাদা রংয়ের ট্রেইলার গাড়ি উল্টে আছে। আর আশপাশে পড়ে আছেন অনেক মানুষ। এছাড়া দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ সাদা কাপড়ে মুড়িয়েও রাখতে দেখা যায় ছবিতে।
লুইস ম্যানুয়েল গ্রাসিয়া আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও রয়েছে। তাদের বেশিরভাগই অভিবাসী এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা।
এছাড়া ভয়াবহ এই দুর্ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সহিংসতা ও দারিদ্র্য থেকে বাঁচতে এবং উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পৌঁছাতে মধ্য আমেরিকার বহু দেশের অভিবাসীরা মেক্সিকোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে থাকেন। অনেক সময় মার্কিন সীমান্ত পর্যন্ত পৌঁছাতে এসব অভিবাসীকে বড় বড় ট্রাকগুলোতেও উঠিয়ে দিয়ে থাকে পাচারকারীরা। যা খুবই বিপজ্জনক।
ডিএসএস / ১১ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন