editor
প্রকাশিত: 7:08 PM, December 11, 2021
ইব্রাহিম আলী স্মৃতি পরিষদ আছিরগঞ্জের উদ্যোগে মেধাবৃত্তি পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলালের পৃষ্টপোষকতায় আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব বলেছেন, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের আয়োজন করে তাদের পড়াশোনায় মনোযোগী করে তোলা যায়। আজকের শিক্ষার্থীরা হলো আগামী দিনে দেশ গড়ার কারিগড়। আর এই দেশ গড়ার কারিগড়দের পেছনে অনেকেই অবদান রেখে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম হলো মরহুম ইব্রাহিম আলী। মরহুম ইব্রাহিম আলীর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলাল পিতার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এ ধরনের মহতি উদ্যোগের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সহকারী শিক্ষক আফিয়া বেগম ও রাকিব আহমদের যৌথ উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান রোকসানা বেগম, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব মুহিবুর রহমান, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মালিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আতাউর রহমান আপ্তাব, গোলাপগঞ্জ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ মোহাম্মদ আব্দুল কুদ্দুছ , গোলাপগঞ্জ সহকারী শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক জামাল উদ্দিন, সাবেক মেম্বার ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য জয়নাল উদ্দিন, শিক্ষক জয়নুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী খায়রুল ইসলাম দুলু, উপজেলা আওয়ামীলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, ফাইদুল ইসলাম মেম্বার, ছাত্রনেতা মাহবুব আহমদ আজাদ, সাবেক দেবারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এনাম উদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়