editor
প্রকাশিত: 8:13 PM, December 11, 2021

বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেট এর উদ্যোগে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব গত ১০ ডিসেম্বর রোজ শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য।
উৎসব পরিচালনা পর্ষদের আহবায়ক রোটারিয়ান ড. আর.কে ধর এর সভাপতিত্বে ও সদস্য রোটারিয়ান এ.কে.এম কামারুজ্জামান মাছুম এবং সংগীত শিল্পী পিয়াংকা দাসের যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি বেতর কণ্ঠ শিল্পী তুহিন আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, বিশিষ্ট সংগীতজ্ঞ সাধন চৌধুরী, বরুন কান্তি রায়, বিশিষ্ট সংগীত শিল্পী ধীরকান্ত সিংহ, সোমা রাণী নাগ।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উৎসবের কর্মসূচীর মধ্যে ছিলো সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা বেতর কণ্ঠশিল্পীদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালিক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেতার শিল্পী মোঃ শাহাব উদ্দিন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা বেতার মোঃ ইসরাইল মিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বিশিষ্ট বাউল শিল্পী বশির উদ্দিন সরকার, বাউল শিল্পী আব্দুল খালিক, বিশিষ্ট নাট্য নির্মাতা শাহরুখ বিপ্লব প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক বেতার শিল্পী সুপ্রিয়া দেব। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়