editor
প্রকাশিত: 9:26 PM, December 11, 2021

বিজয় দিবস উপলক্ষে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
১১ ডিসেম্বর শনিবার সকালে রেজিস্ট্রার মাঠ থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ আমাদের দাবী, আমাদের দাবী, মানতে হবে, মেনে নাও শ্লোগান দিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও শ্রমিকনেতা আনোয়ার হোসেন আনাই’র পরিচালনায় র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আক্কাস আলী। বক্তব্য রাখেন জাতীয় রিক্সা শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পরিষদের সহ সভাপতি জিল্লুল হক, শফিক মিয়া, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, রিক্সা মালিক শহীদ বকস, আনিসুর রহমান খান, জুয়েল আহমদ, সারওয়ার আহমদ, শাহ আব্দুল কুদ্দুস, আজিবর, ইশতাক মিয়া, রেহান মিয়া, ফরিদ মিয়া, আব্দুল গণি, আরাফাত মিয়া, ফারুক মিয়া, শ্রমিক নেতা ইদ্রিস আলী, প্রকাশ আচার্য্য, শহীদ মিয়া, আবুল কালাম, আবু বকর, খোকন মিয়া, মুমু সর্দার, খায়রুল ইসলাম, কামরুল, রকিব, নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সিলেট মহানগরীর প্রায় ৪ শতাধিক মালিক শ্রমিক নেতৃবৃন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তরা বিজয় দিবসের আলোয় উজ্জীবিত হয়ে মালিক-শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নে অংশ গ্রহণের পাশাপাশি সরকারি দিবসগুলো দায়িত্ব সহকারে পালন করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের কোন মানুষ না খেয়ে মরবে না। কিন্তু নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা প্রদান করায় মালিক-শ্রমিকরা কষ্ট, দুভোগ ও অনাহারের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন। বক্তারা শ্রমিকদের কষ্ট ও দুঃখের বিষয়টি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা সৎ ভাবে পরিশ্রম করে জীবিকা অর্জন করতে চাই। কিন্তু আমাদের সেই পথ বন্ধ হওয়ার উপক্রম। বক্তারা আরো বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ব্যাটারি চালিত রিক্সার সকল পার্স আমদানী হচ্ছে। অথচ সিলেট নগরীতের ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা প্রদান করা হচ্ছে। অনতিবিলম্বে সকল বাধা প্রত্যাহার করে ব্যাটারি চালিত রিক্সা বৈধভাবে নগরীতে চলাচলের অনুমোদন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে