editor
প্রকাশিত: 10:54 PM, December 11, 2021

২৪ ঘণ্টায় করোনায় মৃতদের সবাই নারী
ডেস্ক রিপোর্ট
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই পাঁচজনই নারী। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২২ জনে। গতকাল শুক্রবার করোনায় একজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিলেন ২৬৯ জন।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৭ জন। দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ হাজার ৫৭৯ জনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১৭৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৪ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী ও তাদের বয়স ৩১ থেকে ৮০ বছরের মধ্যে। বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে