editor
প্রকাশিত: 11:15 AM, December 12, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। তার অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় তার টুইটার অ্যাকাউন্ট। তবে অল্প সময়ের মধ্যেই এটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়। রোববার সকালে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হ্যাক করে ছড়ানো বার্তা এড়িয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মধ্যরাতে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় দাবি করা হয়, ভারতে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেয়া হবে। এসময় একটি লিঙ্কও শেয়ার করা হয়।
এরপর মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে আলোচনা চলতে থাকে নেটমাধ্যমে। সমালোচনাও করেন অনেকে। তবে অনেকেই এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যে লিঙ্কটি শেয়ার করা হয় তা ক্লিক করতে নিষেধও করেন অনেকে।
ডিএসএস / ১২ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন