editor
প্রকাশিত: 1:03 PM, December 12, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে বেড়েই চলেছে করোনার নতুন ধরন ওমিক্রনের আক্রান্তের সংখ্যা। সবশেষ একদিনে ২৬ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩২ জন। এরমধ্যে শুক্রবার দেশটির মহারাষ্ট্রে তিন বছর বয়সী এক শিশুর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন অন্তত সাতজন। এরমধ্যে তিন বছর বয়সী এক শিশু রয়েছে। ভারতে চলতি মাসে ৯৩ জন বিদেশ থেকে আসা যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮৩ জন ওমিক্রনের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে এসেছেন। গত ২৪ নভেম্বর পর্যন্ত দুটি দেশে ওমিক্রন শনাক্ত হয়। তবে এখন পর্যন্ত ৫৯টি দেশে ধরনটি ছড়িয়ে পড়েছে। দেশগুলোতে ২ হাজার ৯৩৬ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হয় করোনার নতুন ধরন ওমিক্রন। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।
ডিএসএস / ১২ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন