editor
প্রকাশিত: 9:57 PM, December 12, 2021

মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী : ‘মুক্তিযুদ্ধের ছবি দেখে কমলমতী শিক্ষার্থীরা শিহরিত’
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হলে বেশি বেশি করে মুক্তিযুদ্ধের ছবি তাদের মধ্যে তুলে ধরতে হবে। ছবি দেখলেই তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। আজকের ছবিগুলোই বলে দেয় মুক্তিযুদ্ধের সময় কি ঘটে ছিল। মুক্তিযুদ্ধের ছবি দেখে কমলমতী শিক্ষার্থীরা শিহরিত।
গতকাল রবিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর শাহী ঈদগাস্থ হাজী শাহমীর প্রাথমিক বিদ্যালয়ে সুরমা বয়েজ ক্লাব আয়োজিত দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্তগুলো বলেন।
প্রদর্শনীর কমিটির আহ্বায়ক বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদের পরিচালনায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী রানী দেবী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, সুরমা বয়েজ ক্লাবে প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিস, ‘ছবিকথা বলে’ সিলেট সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি ফটো সাংবাদিক জাবেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ছাত্র ছাত্রীদের নিয়ে প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়