editor

প্রকাশিত: 10:08 PM, December 12, 2021

পানির বর্ধিত বিল প্রত্যাহার করতে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের আহবান

পানির বর্ধিত বিল প্রত্যাহার করতে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের আহবান

পানির বর্ধিত বিল প্রত্যাহার করতে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের আহবান

সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশন পানির বিল দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে, এ নিয়ে নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। নগরবাসী পানির বিল কমানোর বার বার দাবি জানালেও মেয়র মহোদয় কেনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না বরং এ নিয়ে তিনি গড়িমসি করেছেন। অনতিবিলম্বে পানির বর্ধিত বিল প্রত্যাহার করতে মেয়র মহোদয়ের প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

নেতৃবৃন্দ বলেন, পানির বিল বর্ধিতকরণের বিষয়টি সাধারণ গ্রাহক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল মহলের মধ্যে তা নাড়া দিয়েছে। কোভিড-১৯ মহামারির মধ্যে কারো সাথে পরামর্শ না করা সহ গণশুনানি উপেক্ষা করে হঠাৎ পানির বিল বর্ধিতকরণের সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক। করোনা মহামারীর মধ্যে মানুষের অর্থনৈতিক অবস্থা যেখানে নাজুক সেখানে তাদের কথা বিবেচনা না করে পানির বিল বর্ধিতকরণের বিষয়টি জনবিরোধীও বটে। ইতিমধ্যে মহানগরীর সচেতন নাগরিক তথা ভুক্তভোগী জনগণ মেয়র মহোদয়ের এরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করেছেন। বিভিন্ন সংগঠন ও এলাকার বাসিন্দারা প্রতিবাদ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহণ করছেন। পানির বিল কমানোর জন্য সিসিক বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়েছে। কিন্তু মেয়র মহোদয়ের পক্ষ থেকে এখনো আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ আমরা দেখতে পাইনি যা সত্যিই দুংখজনক। যদি নগরবাসীর কথা চিন্তা না করে পানির বিল সহনীয় পর্যায়ে না নিয়ে আসা হয় তাহলে মহানগর আওয়ামী লীগ প্রিয় নগরবাসীকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ইনশাআল্লাহ ।নেতৃবৃন্দ বলেন, যত তাড়াতাড়ি সম্ভব পানির বিল বর্ধিতকরণের বিষয়টি প্রত্যাহার করে নগরবাসীর  সহনীয় মাত্রায় নতুন বিল আরোপ করার জন্য মেয়র মহোদয়ের প্রতি আহবান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ইদানীং নগরীতে মশার উৎপাত তীব্র আকারে ধারণ করেছে। সিসিক’র পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নগরবাসীর বিভিন্ন নাগরিক সুবিধার বিষয়ে সিটি কর্পোরেশন অনেক সময়ই উদাসীন থাকে। সেই সব বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, কাউন্সিলর ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করার আহবান জানান।

উল্লেখ্য গত ১লা জুলাই থেকে পানির বিল বর্ধিতকরণের বিষয়টি কার্যকর হয়েছে। আবাসিক সংযোগে প্রতি মাসে আধা ইঞ্চি ব্যাসের লাইনে বিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে বিল ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা এবং এক ইঞ্চি ব্যাসের লাইনে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ করা হয়। তাছাড়া বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও সরকারি সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে বিল ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা, পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে বিল ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়। এক ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২২০০ টাকা, প্রাতিষ্ঠানিক গ্রাহকদের ক্ষেত্রে ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা ও সরকারি গ্রাহকদের ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ করা হয়।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন