editor
প্রকাশিত: 10:58 PM, December 12, 2021

৭ মাস ১২ দিন কারাভোগ শেষে ভারতীয় দুই নাগরিককে হস্তান্তর
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার মামলায় ৭ মাস ১২ দিন মৌলভীবাজার কারাগারে কারাভোগ করেছেন ভারতের ত্রিপুরার দুই নাগরিক।
দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের যোগাযোগের ভিত্তিতে অবশেষে ১২ ডিসেম্বর দুপুরে তাদের মুক্ত করে আনুষ্ঠানিকভাবে চাতলাপুর চেকপোস্ট দিয়ে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকরা হচ্ছেন- ভারতের ত্রিপুরার খোয়াই জেলার ক্যারাঙ্গীছড়ার বিদ্যাবিল গ্রামের মৃত সুরেশ দেব বর্মার ছেলে রাজিব দেব বর্মা ও একই গ্রামের যোগেশ দেব বর্মার ছেলে গুরুপদ দেব বর্মা।
মৌলভীবাজার কারাগার ও চাতলাপুর চেকপোস্ট সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২১ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলায় তারা মৌলভীবাজার কারাগারে বন্দি ছিলেন। গত কয়েক মাস বন্দি ভারতীয়দের আত্মীয়স্বজনরা সংশ্লিষ্ট ভারতীয় বিভাগীয় কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন।
যোগাযোগের মাধ্যমে আটক দুই ভারতীয়কে আনুষ্ঠানিকভাবে উত্তর ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহর আর কে আই উচ্চ বিদ্যালয় মাঠে ভারতীয় কর্তৃপক্ষের কাছে রোববার দুপুরে হস্তান্তর করা হয়।
এ সময় ঊনকোটি জেলার জেলা মুখ্য হাকিম ইউকে চাকমা, ২০নং পাডিন সাগর বিএসএফ কমানডেন্ট-এর প্রতিনিধিরাও বাংলাদেশের মৌলভীবাজার থানার এসআই এরশাদুল হক ও মৌলভীবাজার কারাগারের জেলার আবু মুসা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুজ্জামান দুই বন্দি ভারতীয়দের রোববার আনুষ্ঠানিকভাবে চাপতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, এর আগে সকাল সাড়ে ১০টায় বিশেষ পুলিশি ব্যবস্থাপনায় ভারতীয় নাগরিক রাজিব দেব বর্মা ও গুরুপদ দেব বর্মাকে চাতলাপুর চেকপোস্টে পৌঁছে দেওয়া হয়। ভারত- বাংলাদেশের ভাতৃপ্রতিম বন্ধুত্বের আলোকে দুই ভারতীয়কে ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে