editor
প্রকাশিত: 11:21 PM, December 12, 2021

সিলেট চেম্বারের নির্বাচন: বিজয়ে সমতা দুই প্যানেলে
নিজস্ব প্রতিবেদক
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে উভয় প্যানেল থেকে সমান সংখ্যক তথা ১১ জন করে প্রার্থী বিজয়ী হয়েছেন।
রোববার (১২ ডিসেম্বর) ভোর রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জব্বার জলিল। এ সময় তাকে সহযোগিতা করেন বোর্ডের দুই সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম ও মো. সিরাজুল ইসলাম শামীম।
নির্বাচনে অর্ডিনারি শ্রেণিতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ফালাহ উদ্দিন আলী আহমদ (৭১৩ ভোট), ফখর উছ সালেহীন নাহিয়ান (৭০৮ ভোট), মুশফিক জায়গীদার (৬৫৩ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।
সিলেট ব্যবসায়ী পরিষদে হুমায়ূন আহমদ (৯১১ ভোট), জহিরুল কবির চৌধুরী (৮৬৭ ভোট), ফাহিম আহমদ চৌধুরী (৮৫৯ ভোট), খন্দকার ইসরার আহমদ রকী (৭৯৬ ভোট), আলীমুল এহছান চৌধুরী (৭৩২ ভোট), মো. আব্দুস সামাদ (৬৮৮ ভোট), দেবাংশু দাস মিঠু (৬৮৪ ভোট), মো. নজরুল ইসলাম (৬৫৩ ভোট), আব্দুর রহমান জামিল (৬৫০ ভোট) বিজয়ী হয়েছেন।
অ্যাসোসিয়েট শ্রেণিতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ (৬৫৭ ভোট), মুজিবুর রহমান মন্টু (৬৫৭ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব (৬১২ ভোট) ও কাজী মো. মোস্তাফিজুর রহমান (৬০৭ ভোট) এবং সিলেট ব্যবসায়ী পরিষদের জিয়াউল হক (৫৭০ ভোট) ও হাজী সরোয়ার হোসেন ছেদু (৫৪০ ভোট) বিজয়ী হন।
ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তন্মধ্যে ট্রেড গ্রুপ শ্রেণিতে চেম্বারের সদ্য সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন এবং গোলাপগঞ্জ টাউন অ্যাসোসিয়েশন থেকে আমিনুর রহমান।
এ দুই ক্যাটাগরিতে চারটি পরিচালক পদে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি।
ফলাফলে জানা গেছে, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে সমান সংখ্যক প্রার্থী বিজয়ী হওয়ায় প্রেসিডিয়াম গঠন নিয়ে জটিলতা দেখা দিতে পারে। ফলে প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সমঝোতা ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না সংশ্লিষ্টরা।
এর আগে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ সম্পন্ন হয় নগরের ধোপাদীঘিরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে। ভোট গ্রহণ শেষে গণনার পর ভোরে ফলাফল প্রকাশ করা হয়।
এবার নির্বাচনে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদের ব্যানারে ৪৪ জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে চারজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর ৪০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে সিলেট চেম্বার নির্বাচনকে ঘিরে সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রবীণ ব্যবসায়ী নেতারাও দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। রাজনৈতিক নেতারা দুটি প্যানেলের সভা-সমাবেশে বক্তব্য রাখেন। সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয় ব্যবসায়ীদের এ নির্বাচনী উৎসব।
5 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
2 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
2 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
5 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
4 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
8 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়
8 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
3 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।