editor

প্রকাশিত: 12:16 AM, December 13, 2021

নিষেধাজ্ঞা শিথিলে বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা চায় ঢাকা

নিষেধাজ্ঞা শিথিলে বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা চায় ঢাকা

নিষেধাজ্ঞা শিথিলে বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা চায় ঢাকা

ডেস্ক রিপোর্ট
র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় মন্ত্রী-সচিবের তরফে কড়া প্রতিক্রিয়া দেখানো হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় বাংলাদেশ। বিদ্যমান নিষেধাজ্ঞা যতটা সম্ভব শিথিল এবং পরবর্তী ঝামেলা এড়াতে বাইডেন
প্রশাসনের সঙ্গে অধিকতর সংযুক্তি এবং নিবিড় আলোচনায় জোর দিচ্ছে সরকার। সংলাপ ও আলোচনার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সব ‘ভুল বুঝাবুঝি’র অবসান সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা। সচিব মানবজমিনকে বলেন, এ নিয়ে আমরা আমাদের উদ্বেগের বিষয়টি তাদের জানিয়েছি। পরবর্তীতে আরও আলোচনা হবে। যোগাযোগও বাড়বে। আলোচনার জন্য সরকারের কোনো প্রতিনিধি শিগগিরই ওয়াশিংটন যাচ্ছে কিনা? জানতে চাইলে সচিব মোমেন অবশ্য খোলাসা করে কিছু বলেননি। তবে অন্য এক কর্মকর্তা গতকাল বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এ জন্য আমরা মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে সঙ্গে সঙ্গে আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। কিন্তু একইসঙ্গে এটাও বিবেচ্য যে, দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও যোগাযোগ রয়েছে। সেটি অবশ্য ধরে রাখতে হবে। এ জন্য আমাদের যোগাযোগ ও আলোচনা আরও বৃদ্ধি পাবে। দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সর্বোচ্চ ফোরাম ‘পার্টনারশিপ ডায়ালগ’- এর তারিখ চূড়ান্ত করতে ক’মাস ধরে ঢাকা-ওয়াশিংটন চিঠি চালাচালি চলছে জানিয়ে ওই কর্মকর্তা অল্টারনেটিভ ভেন্যুতে অনুষ্ঠেয় বাৎসরিক ওই সংলাপ এবার ঢাকায় হওয়ার কথা। আগামী জানুয়ারিতে সংলাপটি হতে পারে মর্মে যুক্তরাষ্ট্রের তরফে সবুজ সংকেত মিলেছিলো। কিন্তু ক’দিন আগে ওয়াশিংটন তা পিছিয়ে দিতে ঢাকাকে অনুরোধ করে। সেই অনুরোধের প্রেক্ষিতে সংলাপটি পিছিয়ে (জানুয়ারির বদলে) ফেব্রুয়ারি বা মার্চে করার চিন্তাভাবনা চলছে। ওই কর্মকর্তা বলেন, এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিকিউরিটি ডায়ালগ হওয়ার কথা রয়েছে। সেটির তারিখ চূড়ান্ত প্রায়। সুনির্দিষ্টভাবে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বছরান্তে অনুষ্ঠিত হয় সিকিউরিটি ডায়ালগ। এটি এবার ওয়াশিংটনে হবে। তাই সিকিউরিটি ডায়ালগের আগেই ঢাকায় পার্টনারশিপ ডায়ালগ সারতে চায় বাংলাদেশ, যেখানে সম্পর্কের স্পর্শকাতর সব ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী সরকার। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশের ভারসাম্যগত অবস্থানে কোনো পরিবর্তন আসবে কিনা? জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, সরকার সব সময় সব পক্ষের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলছে। এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি। তবে একইসঙ্গে এটাও ঠিক বর্তমান বাংলাদেশ এবং ২০ বছর আগের বাংলাদেশ এক নয়। উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞা জারির পর বাংলাদেশের প্রতিক্রিয়া বা কূটনৈতিক পদক্ষেপ কি হওয়া উচিত? তা নিয়ে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক নানা আলোচনা-পরামর্শ চলছে। গতকালও এ সংক্রান্ত একাধিক বৈঠক হয়েছে বলে জানা গেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে