editor

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়ী হয়েছিল : রাজনাথ সিং

১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়ী হয়েছিল : রাজনাথ সিং

১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়ী হয়েছিল : রাজনাথ সিং

3

কলকাতা প্রতিনিধি
‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারত অবদান রেখেছে এবং আজ আমরা অত্যন্ত আনন্দিত যে গত ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত অগ্রসর হয়েছে, যা বাকি বিশ্বের জন্য এক অনুপ্রেরণা’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়ী হয়েছিল, আজ আমি সেইসব ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেক সেনার সাহসিকতা, বীরত্ব ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই। গোটা দেশ সেই সমস্ত বীর, সাহসীদের আত্মত্যাগের প্রতি সবসময় ঋণী থাকবে।’

8

বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রবিবার দিল্লির ইন্ডিয়া গেটে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনীতে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেছেন তিনি। এসময় ১৯৭১ সালে শহীদ ভারতীয় সেনা কর্মকর্তাদের স্মরণে ‘ওয়াল অব ফেম’এরও উদ্বোধন করেন রাজনাথ।
তার অভিমত, ‘১৯৭১ সালের যুদ্ধ ছিল এক উৎকৃষ্ট উদাহরণ- যেখানে ভারতের নৈতিকতা, গণতান্ত্রিক ঐতিহ্য এবং ন্যায় বিচার ফুটে উঠেছিল। ইতিহাসে এই জিনিস খুব কমই দেখা যায় যেখানে একটি যুদ্ধে অন্য একটি রাষ্ট্রকে পরাজিত করে একটি রাষ্ট্র (ভারত) তার আধিপত্য প্রকাশ করেনি- বদলে সেই রাষ্ট্রটির (বাংলাদেশ) রাজনৈতিক প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিয়েছে।’

6

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে অসংখ্য বাঙালি ভাই-বোনেদের ওপর যেভাবে অত্যাচার ও অন্যায় নেমে আসতো তখন সেটা অন্য দেশের ওপরও প্রভাব ফেলতো। কখনও কখনও আমরা ভাবতাম যে আমাদের বাঙালি ভাই-বোনেদের ভুলটা কি ছিল? তারা কেবল তাদের অধিকারের দাবি তুলেছিল, তারা নিজেদের শিল্প-সংস্কৃতি-ভাষা সংরক্ষণের দাবি তুলেছিল, রাজনীতি ও সরকারে প্রতিনিধিত্বের দাবি তুলেছিল। বাঙালি ভাই-বোনেদের উপর অন্যায়-অত্যাচার মানবতার পক্ষে ভয়ঙ্কর ছিল। ফলে এই পরিস্থিতিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষদের অন্যায় ও শোষণ থেকে মুক্ত করাটাই আমাদের রাজধর্ম, রাষ্ট্রধর্ম ও সৈন্য ধর্ম ছিল।’

এসময় পাকিস্তানের উদ্দেশ্যে রাজনাথ বলেন, ‘সন্ত্রাস ও ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে ভারতকে বিভক্ত করতে চায় পাকিস্তান। কিন্তু ১৯৭১ সালে পাকিস্তানের সেই চক্রান্তকে ভারতীয় সেনাবাহিনী ব্যর্থ করে দিয়েছিল এবং এখন সন্ত্রাসকে একেবারে শিকড় সমেত উপড়ে ফেলার জন্য ভারতীয় সেনাবাহিনী কাজ করে চলেছে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জয়ী হয়েছি এবং ছায়া যুদ্ধেও সফল হবো।’

তার মতে, ‘১৯৭১ এর যুদ্ধ আমাদেরকে একসাথে পরিকল্পনা, প্রশিক্ষণ ও যুদ্ধের প্রয়োজনীয়তা উপলব্ধি করায়। এই যুদ্ধই আমাদের বলে দেয় যে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ একটা ঐতিহাসিক ভুল ছিল। একটি নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হলেও তা এক থাকতে পারেনি। ১৯৭১ সালের যুদ্ধের পর থেকেই আমাদের এই প্রতিবেশি রাষ্ট্র ভারতের ওপর ছায়াযুদ্ধ চালিয়ে আসছে।’

6

সম্প্রতি তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘনায় ভারতের ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং আরও ১১ জন সেনা সদস্যের মৃত্যুতে শোকপ্রকাশ করে রাজনাথ সিং বলেন, “অত্যন্ত জাঁকজমক ভাবে এই অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু জেনারেল বিপিন রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর কারণে আমরা স্থির করেছি যে ‘স্বার্ণিম বিজয় পর্ব’ খুবই সাদামাটা ভাবে করা হচ্ছে। বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং-ও বেঙ্গালুরুর সেনা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।”

অনুষ্ঠান চলাকালীন সময়ে এদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এবং মুক্তিযোদ্ধাদের একটি ভিডিও বার্তা দেখানো হয়। এদিকে, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবহৃত সমরাস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে এক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী আগামীকাল সোমবার।

8

রাজনাথ সিং ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট, সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি.আর. চৌধুরী ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর. হরি কুমার ও প্রতিরক্ষা সচিব অজয় কুমার প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 3 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

2 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

3 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

3 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

7 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

7 ​শাল্লা  প্রতিনিধি: 5 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

3 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

4 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
2