editor
প্রকাশিত: 8:16 PM, December 13, 2021

সিসিকের পানির বিল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিকহারে পানির বিল বৃদ্ধির প্রতিবাদে ও অবিলম্বে বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর সাপ্লাই রোডে ৫নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুবের খানের সভাপতিত্বে ও মো: মুহিবুর রহমান বকস্ আবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিকের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, এডভোকেট মশরুর চৌধুরী শওকত, কামরুল হাসান শাহিন, জুনু মিয়া, প্রফেসর কামরান আহমদ, আমিনুর রহমান পাপ্পু, হাফিজ মাওলানা নওফেল আহমদ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাজী আহমদ হোসেন, হাজী দিলু মিয়া, আফতাব আলী, সামছুজ্জামান সাবুল, কলিম উল্লাহ, সোহেল আহমদ, সাবের চৌধুরী, কামরান আহমদ, হাজী রায়হান আহমদ, শুকুর আহমদ, মোস্তাক আহমদ, আনোয়ার হোসেন, জিএম নজরুল, হাবিবুর রহমান জুয়েল, বাবুল বকস্, মখলিছ আহমদ, মাহতাব উদ্দিন, সৈয়দ সুমন আহমদ, রাকু আহমদ, আরিফ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যেভাবে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ হঠাৎ করে পানির বিল বৃদ্ধি করেছে তা নগরবাসীর জন্য অসহনীয় বিষয়। তা দ্রুত প্রত্যাহার করে সঠিকভাবে পানির বিল নির্ধারন করতে হবে। তা না হলে ২৭টি ওয়ার্ডের লোকজন খুবই সমস্যায় জড়জড়িত হবে। যদি পানির বিল কমিয়ে নির্ধারণ না করা হয় তাহলে সিলেট সিটি কর্পোরেশন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচীর হুশিয়ারি প্রদান করা হয় মানববন্ধন থেকে।-
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়