editor
প্রকাশিত: 8:46 PM, December 13, 2021

সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা কমিটি গঠন
সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা রোববার (১২ ডিসেম্বর) রাত ৯টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্মাণ শ্রমিক ফ্রন্ট নেতা সবুজ হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মামুন বেপারি, মহসিন খান, মোঃ হিরন, মোক্তার হোসেন লিটন, সাইদুল ইসলাম, আনিছ, আকবর প্রমুখ।
কর্মীসভায় আবু জাফর বলেন, প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম কিন্তু বাড়ছে না শ্রমিকের মজুরি। দিনরাত কাজ করেও নির্মাণ শ্রমিক সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তিনি নির্মাণ শ্রমিকদের জন্য বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে মজুরি নির্ধারণ, সারাবছর কাজ নিশ্চিত করা এবং ঝুঁকি বীমা চালুর জন্য আহ্বান জানান।
কর্মীসভায় ২১সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট এর সিলেট জেলা কমিটি গঠন করা হয়। সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার গঠিত কমিটি হলো- সভাপতি সবুজ হোসেন, সহ সভাপতি হুমায়ূন আহমদ ও রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন বেপারি, সহ সাধারণ সম্পাদক মোহসিন খান ও হিরন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন লিটন, অর্থ সম্পাদক আলা উদ্দিন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক আনিছ আহমদ, সদস্য কবির আহমদ, সমছু আহমদ, সাহাদাত, আকবর আলী, রফিক, ফাহিম আহমদ, রুবেল হোসেন, সবুজ, নুর, আব্দুল হামিদ, আসাদ নুর।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন