editor
প্রকাশিত: 9:13 PM, December 13, 2021

সিলেটে মুক্তবাংলা ইউকের চেয়ারম্যান সুজন সংবর্ধিত
মুক্তবাংলা ইউকের চেয়ারম্যান ও ছাতকের একতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সারওয়ার হোসেন সুজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার রাতে সিলেট নগরীর একটি হোটেলে সিংচাপইড় সোসাইটির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেছেন, প্রবাসীরা সমসময় দেশের দুর্যোগময় মুহুর্তে পাশে দাড়িয়ে আসছেন। চলমান করোনাভাইরাসেও তারা দেশের মানুষের পাশে রয়েছেন। বক্তারা বলেন, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, গ্রামের মানুষের সহায়তা ও অগ্রগতিতে সিলেটে বসবাসরত ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের বাসিন্দারা কাজ করছে। এ জন্য প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন।
সোসাইটির সভাপতি ব্যাংকার জাহির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুবনেতা কবির আহমদের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য দেন, সংস্থার প্রধান উপদেষ্টা ও সমকাল সিলেটের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মুর্শেদ আহমদ, শিক্ষক ইমরান আহমদ, সংস্থার সহ সভাপতি রাশিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে, সারওয়ার হোসেন সুজন প্রবাসীদের বর্তমান অবস্থা ও দেশের জন্য তাদের কার্যক্রম তুলে ধরে সবাইকে উন্নয়নের কাজে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আমরা বিদেশ থাকলেও দেশের জন্য সবসময় ভাবি। কারণ এ দেশের মাটিতেই আমাদের বেড়ে ওঠা। তিনি সিংচাপউড় সোসাইটির উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। সভা শেষে তাকে সোসাইটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্ঠা আমির আলী ও আবুল বশর বাচ্চু, সাংগঠিক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবলু, অর্থ সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ, সমাজসেবা সম্পাদক হারুনুর রশিদ কাবুল, অফিস সম্পাদক জামাল উদ্দিন জার্মান, সদস্য সাজিন নুর, এনামুল আহমদ, রাইস আলী, জাকির আলী, সালেহ আহমদ, জুমন মিয়া, জাহের আলী, রিয়াজ মিয়া, তালিবুর রহমান, রাজিব আলী প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী