editor
প্রকাশিত: 12:21 AM, December 14, 2021

সিলেটের ‘রহিমপুর খাল’ নির্মাণে অনাপত্তির ইঙ্গিত দিল্লির
নিজস্ব প্রতিবেদক
ভারতের আপত্তিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিলেটের বহুল আলোচিত ‘রহিমপুর খাল’ খননে অনাপত্তির ইঙ্গিত দিয়েছে দিল্লি। এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতার আভাস মিলেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিলেটের ‘রহিমপুর খাল’ নির্মাণে ভারতের আপত্তি প্রত্যাহার হলে এ সংক্রান্ত একটি স্মারক সই হবে। ওই সমঝোতার খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে সিলেটে সেচ কাজের সুবিধার জন্য রহিমপুর খাল খননের উদ্যোগ নেয়া হয়; যার মাধ্যমে কুশিয়ারা নদীর পানি সেচ কাজে ব্যবহার করা যায়। এই খালের একটি অংশ সীমান্তের খুব কাছে হওয়ায় এটি খননে আপত্তি দেয় ভারত। ঢাকা বলছে, খনন কাজে আপত্তির কারণে সিলেটের প্রায় ৫ হাজার হেক্টর জমিতে সেচকর্ম বিঘ্নিত হচ্ছে। এ বছরের মার্চে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে বিষয়টি আলোচিত হয় এবং দ্রুত সমাধানের জন্য উভয়পক্ষ রাজি হয়।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সমপ্রতি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার ঢাকা সফরের সময়ে বিষয়টি তাকে মনে করিয়ে দেয়া হয়েছে। সচিব দিল্লি ফেরার পরই সমাধান বিষয়ে দেশটির সরকারের ইতিবাচক বার্তা এসেছে।
চার অভিন্ন নদীর সীমানা নির্ধারণের উদ্যোগ: এদিকে ইছামতি, কালিন্দি, রায়মঙ্গল ও হাড়িয়াভাঙ্গা-এই চার অভিন্ন নদীর সীমানা নির্ধারণ কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। দুই দেশের ৫৪টি অভিন্ন নদীর মধ্যে সাতক্ষীরা জেলার ওপর দিয়ে বয়ে চলেছে ওই চার নদী। কূটনৈতিক সূত্র বলছে, ২০২০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চ্যুয়াল শীর্ষ বৈঠকের সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেয়া হয়েছে। বলা হয়েছে, কিছু অভিন্ন নদী সরাসরি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আবার কয়েকটি নদী আছে যেগুলোর মিডল পয়েন্টই দুই দেশের সীমানা। এই চারটি নদীর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ১৯৫৪ সালে মে মাসে তৎকালীন পাকিস্তান ও ভারতের মধ্যে আলোচনায় ওই নদীগুলোর সীমানা নির্ধারণ করা হয়েছিল। যেহেতু ওই নদীগুলোর সীমানা আগেই নির্ধারণ করা হয়েছে, সেজন্য আগের সিদ্ধান্তের আলোকে আমরা ভারতীয়দের বিষয়টি সুরাহা করার জন্য বলবো। উল্লেখ্য, তৎকালীন পূর্ব পাকিস্তানের ল্যান্ড জরিপের কর্মকর্তা এস এ মজিদ ও ভারতের ল্যান্ড রেকর্ডের কর্মকর্তা ডি গুপ্তা সীমানা নির্ধারণী ম্যাপে স্বাক্ষর করেছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন