editor
প্রকাশিত: 10:48 PM, December 14, 2021

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাসদ সিলেট জেলার শ্রদ্ধাঞ্জলী অর্পন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্বে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে চৌহাট্টাস্হ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্বে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মামুন বেপারি, মনজুর আহমদ, সনজয় শর্মা, কোরবান আলী, জমির উদ্দিন, রিয়াজ আহমদ, দানেশ আহমদ, প্রমুখ।
আলোচনা সভায় বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর বলেন, যে বুদ্ধিবৃত্তিক চেতনায় গণআকাঙ্খাকে তুলে ধরার জন্য বুদ্ধিজীবীদেরকে পাক হানাদারবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের হাতে প্রাণ দিতে হয়েছিল, সেই চেতনার ও আকাঙ্খা-স্বপ্নের দেশ এখনও বহু দূরবর্তী রয়ে গেছে। শহীদ বুদ্ধিজীবীদের সমৃদ্ধ আলোকিত চেতনাকে নব প্রজন্মের কাছে তুলে ধরার কাজও রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে না। শুধু বন্দনা-গীত গেয়ে ঐ চেতনার ও চেতনা সমৃদ্ধ শহীদ বুদ্ধিজীবীদের মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না।
তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সেক্যুলার, গণতান্ত্রিক রাষ্ট্র এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার লক্ষ্যে সবাই কে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন